× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:১৮ পিএম

বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলাসহ বিভিন্ন এলাকায় বর্তমানে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দিন ও রাত দুই সময়েই হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া, দেড়-দু’ঘণ্টা একটানা না থাকা, আবার বারবার আসা-যাওয়ার কারণে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। এতে পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. রাকিবুল ইসলাম বলেন, ‘রাতে পড়তে বসলে বারবার বিদ্যুৎ চলে যায়। আবার আসার পর ভোল্টেজ ওঠানামা করে। এতে পড়ায় মনোযোগ রাখা যায় না। পরীক্ষা চলছে, কিন্তু এমন পরিস্থিতিতে প্রস্তুতি নেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার সময় অন্তত নিয়মিত বিদ্যুৎ থাকলে তাদের জন্য অনেক উপকার হতো।’

অষ্টম শ্রেণির ছাত্র এম.এন. জিসান বলেন, ‘এই গরমে রাতে বিদ্যুৎ না থাকায় তারা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। দুপুর ও সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই একই অবস্থা থাকে, ফলে পড়াশোনা ব্যাহত হচ্ছে।’

অভিভাবকরা বলছেন, বিদ্যুৎ সমস্যার কারণে সন্তানদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের দাবি, পরীক্ষা চলাকালীন সময়ে অন্তত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, এটি শুধু আরাম-আয়েশের বিষয় নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। এমন সময়ে বিদ্যুৎ না থাকলে পরীক্ষার ফলেও প্রভাব পড়বে।

স্থানীয়রা বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, এসএসসি পরীক্ষার সময় লোডশেডিং কমানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ভোল্টেজ সমস্যার দ্রুত সমাধান করা।

বর্তমানে এলাকায় দিন-রাত অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সমানভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ সমস্যাকে বড় সংকট হিসেবে দেখছেন অভিভাবক ও স্থানীয়রা।

Link copied!