× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২১ পিএম

পাম্পে তেল নিতে এসে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে ফিলিং স্টেশনে (পাম্পে) তেল নিতে গিয়ে বাঁশ ব্যবসায়ী আবদুল আলম (৬০)-এর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে তীব্র রোদে হিট স্ট্রোকে তিনি মারা যান। আলম বাকশৈল গ্রামের বাসিন্দা ছিলেন। 

স্থানীয়রা জানান, বুধবার (২২ এপ্রিল) ভোররাত থেকে তিনি তেল নিতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকালে তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বিভাস শর্মা বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনরা জানিয়েছেন, আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

মোহনপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোদে অবস্থান করায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Link copied!