চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণের মাধ্যমে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদী হাসান মিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলার পলশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
তিনি বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়। সেই এজাহারের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, তারা খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণ করছিল। সেটি যৌক্তিক কিনা আদালতই সিদ্ধান্ত নেবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন