× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:৩৩ পিএম

পুকুর ভরাট ও কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ’। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা, পুকুর ভরাট এবং কৃষিজমি ধ্বংসের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ রাজশাহীতে পরিকল্পনাহীন উন্নয়ন পরিবেশের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে।

বক্তারা অভিযোগ করেন, রাজশাহীতে উন্নয়নের নামে একদিকে গাছ কাটা চলছে, অন্যদিকে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন অব্যাহত রয়েছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি নগরীতে বায়ুদূষণ ও শব্দদূষণও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ এবং নির্মাণ বিধিমালা না মানার কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ পার্কিং এবং পদ্মাপাড়ের বিনোদনকেন্দ্রগুলোতে অবৈধ স্থাপনা গড়ে তুলে চাঁদা আদায়ের অভিযোগও তুলে ধরেন বক্তারা।

পরিবেশ রক্ষায় মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—গাছ কাটা বন্ধ করে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বন্ধ করা, পুকুর ভরাট বন্ধ ও ভরাটকৃত জলাশয় পুনরুদ্ধার, কৃষিজমি রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ পার্কিং উচ্ছেদ।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, সহ-সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড. জাকির খান এবং ড. মোহাম্মদ কামারুজ্জামান।

এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন দিগন্ত প্রসারি ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান আতিক এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু।

বক্তারা রাজশাহী নগরীকে পরিবেশবান্ধব ও সবুজ শহর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!