× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৭:৪২ পিএম

রায়গঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসচাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী অরিন ট্রাভেল নামের একটি বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানাপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত মায়া রানী বগুড়া জেলার গন্ড গ্রামের বাসিন্দা দিলিপ চন্দ্র মহাতোর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!