× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:৩৪ পিএম

জেলের বড়শিতে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলার পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলেদের বড়শিতে ৮ ফুট লম্বা একটি কুমির ধরা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর ঘাট এলাকায় কুমিরটি আটকা পড়ে।

বর্তমানে কুমিরটির মুখ বেঁধে একই এলাকার কাজীবাড়ি ঘাটে একটি বাঁশের সঙ্গে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও পুলিশ প্রশাসন সেটি উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সাগর নামের এক জেলে মাছ ধরার জন্য পদ্মা নদীতে ‘হাজারি বড়শি’ ফেলেন। সোমবার সকালে তিনি বড়শি তুলতে গিয়ে দেখেন, সেখানে একটি কুমির আটকা পড়ে আছে।

পরে সাগর তার সহযোগী বিল্লাল, রবিউলসহ আরও পাঁচ জেলের সহায়তায় কুমিরটি ডাঙায় তুলে আনেন। এর মুখ শক্ত করে বেঁধে কাজীবাড়ি ঘাটে নিয়ে আসা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় বন বিভাগ ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।

কুমির ধরার বিষয়ে জেলে সাগর বলেন, আমাদের বড়শিতে কুমিরটি আটকা পড়লে আমরা সেটির মুখ বেঁধে ঘাটে নিয়ে আসি। এরপর বন বিভাগকে খবর দিয়েছি, তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, চরভদ্রাসন এলাকায় পদ্মা নদীর বিভিন্ন অংশে একাধিক কুমির ভাসতে দেখা যাচ্ছিল। এমনকি সম্প্রতি জেলেদের জালে আরও একটি কুমির ধরা পড়লেও সেটিকে আটকে রাখা সম্ভব হয়নি। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল।

ভয়ে এলাকার লোকজন নদীতে গোসল করা, কাপড় ধোয়া ও অন্যান্য দৈনন্দিন কাজ থেকে বিরত ছিলেন। ছেলেমেয়েদেরও নদীতে নামতে নিষেধ করা হচ্ছিল।

চরভদ্রাসনের এক বাসিন্দা বলেন, আমরা কয়েকদিন ধরেই খুব ভয়ে ছিলাম। নদীতে কুমির ভাসতে দেখায় ছেলেমেয়েদের একদমই নদীতে পাঠাতাম না। আজ এটি ধরা পড়ায় কিছুটা স্বস্তি পেলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি।

চরভদ্রাসনের পার্শ্ববর্তী উপজেলা সদরপুরের এক বাসিন্দা জানান, চরভদ্রাসন ও সদরপুর পাশাপাশি উপজেলা দুটি উপজেলার মধ্য দিয়েই বয়ে গেছে পদ্মা নদী।

তিনি বলেন, যেহেতু চরভদ্রাসনের পদ্মায় কুমিরের দেখা মিলেছে, সেহেতু সদরপুরের পদ্মায়ও কুমির থাকতে পারে। আমরা পদ্মা নদী তীরবর্তী মানুষ এখন কুমির আতঙ্কে রয়েছি।

এদিকে, সম্প্রতি জেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে কুমিরের বিচরণ লক্ষ্য করা গেলেও জেলা বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক করতে কোনো কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং কুমিরের আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রূপালী বাংলাদেশ/ আপেল

Link copied!