× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:২৭ পিএম

ঝোপে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:২৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ সদর কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াবদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। 

এ সময় ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়। পরে মোড়ক খুলে একটি ৭ পয়েন্ট ৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ পাওয়া যায়।

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!