× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৪:০১ পিএম

রাঙামাটিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৪:০১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় জোট।

শনিবার (২ মে) সকালে শহরের বনরূপা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর প্রাঙ্গণ ঘুরে পুনরায় বনরূপা পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

‎সমাবেশে নেতারা অভিযোগ করেন, ৭০ শতাংশ মানুষের স্পষ্ট ‘হ্যাঁ’ ভোটের পরও গণভোটের রায় উপেক্ষা করছে সরকার, যা জনগণের মতামতের প্রতি চরম অবজ্ঞা। নির্বাচনের আগে দেওয়া ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতিও বিএনপি ভঙ্গ করেছে- এটি জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

‎বক্তারা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালালেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন। জনগণের রায় অস্বীকার করে বর্তমান সরকার ফ্যাসিবাদী পথে হাঁটছে। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। তাই দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

‎সমাবেশে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস ছালাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি রবিউল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

Link copied!