× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:০৫ পিএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল চালকের মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকরাইদ স্টিল রাইস সাইলোর সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফা (৪৮) মধুপুর পৌর শহরের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কলা চাষি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হানিফা ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের নম্বর ট-হ-১৩-০৪৭৯।

পথচারী এনামুল হক ও অটোরিকশাচালক কদ্দুস আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি জলছত্র দিক থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কর্মকর্তা এসআই আরিফুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং চালককে শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!