× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:২২ পিএম

মাটিরাঙ্গায় কালবৈশাখী, শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:২২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৩ মে) বিকেলের দিকে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে ২০ কেজি করে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

মাটিরাঙ্গা পৌর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া।

খাদ্য সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, সিনিয়র সহসভাপতি নারায়ণ ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া বলেন, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে যায় এবং বেশ কিছু ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়ে। সেই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ঢেউটিনও বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দুর্যোগে খাদ্য সহায়তা পেয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

Link copied!