× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৩:০৯ পিএম

নাটোরে ট্রাকচাপায় ছাগল ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৩:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ডসংলগ্ন মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা ছাগল ব্যবসায়ী মো. আলী (৩৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচোল কোট এলাকার আবু হোসেনের ছেলে।

দুর্ঘটনায় অটোভ্যানচালক মো. আজাহার আলী (৬০), সিংড়ার বালুভরা গ্রামের বাসিন্দা, গুরুতর আহত হন। এ ছাড়া ভ্যানের যাত্রী মো. আফসার আলী (৪৯) ও সিরাজ উদ্দিন (৪৫) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ভ্যানচালক আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সিংড়া থানার  ওসি রফিকুল ইসলাম খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর কিছু সময় আতঙ্ক সৃষ্টি হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!