× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০১:৫৫ পিএম

নওগাঁ থেকে দূরপাল্লার রুটে সব বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০১:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চালককে মারধরের জেরে নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন তারা।

শ্রমিকরা জানান, ঢাকা থেকে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রীদের নামিয়ে বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে থাকা কয়েকজন যুবক আকস্মিকভাবে বাসে উঠে চালককে মারধর করেন। পরে কাউন্টারেও ভাঙচুর চালান তারা। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

এদিকে, আগাম ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করায় যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অনেকে বাসস্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছেন।

গাইবান্ধার যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদে বাড়ি যাব। একটু আগে ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমধ্যেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’

মুনিরা আক্তার নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাব। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘একতা বাস কাউন্টারের স্টাফদের কে বা কারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কী হয়েছে জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।’

Link copied!