× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:২৫ পিএম

শৈলকুপায় খোলা কাচারিতে গণশুনানি, সাধারণ মানুষের ব্যাপক সাড়া

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ভূমি অফিসে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। 

বুধবার (২০ মে) বিকালে ভূমি অফিস প্রাঙ্গণের খোলা কাচারি ঘরে সরাসরি গণশুনানির আয়োজন করা হলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

গণশুনানিতে বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশীরা জমির নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, রেকর্ড সংশোধনসহ নানা জটিলতা নিয়ে উপস্থিত হন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী ধৈর্যসহকারে জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

খোলা পরিবেশে এমন গণশুনানির আয়োজনকে সাধারণ মানুষ স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। সেবাপ্রত্যাশীরা জানান, আগে ভূমি সংক্রান্ত ছোট ছোট সমস্যার সমাধানে দীর্ঘসময় ঘুরতে হতো। কিন্তু সরাসরি কর্মকর্তার সামনে কথা বলার সুযোগ পাওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এসময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তারা ভূমি সেবা ডিজিটাল পদ্ধতিতে আরও সহজ ও জনবান্ধব করার বিভিন্ন দিক সম্পর্কে জনগণকে অবহিত করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Link copied!