× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৩৮ এএম

রাজস্থলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত খিয়াং পরিবার

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৩৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি খিয়াং পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা অংথইউ খিয়াং জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখায় বসতঘর, জুমের ধান, হলুদ, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা-পয়সাসহ সবকিছু পুড়ে যায়। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা শুধু গায়ের কাপড় নিয়ে ঘর থেকে বের হতে সক্ষম হন।

স্থানীয় ইউপি সদস্য রাজিব খিয়াং জানান, অগ্নিকাণ্ডে পরিবারটির প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘পরিবারটি খুবই অসহায় অবস্থায় রয়েছে। তাদের জুমের ধান, হলুদ ও ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। স্থানীয়ভাবে সহযোগিতার চেষ্টা চলছে।’

স্থানীয় বাসিন্দারাও জানান, দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র এ পরিবারটি দীর্ঘদিন ধরে জুম চাষ করে জীবিকা নির্বাহ করছিল। আগুনে তাদের জীবনের সব সঞ্চয় মুহূর্তেই শেষ হয়ে গেছে। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে রাজস্থলী ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় এবং সেখানে যানবাহন চলাচলের উপযোগী সড়ক না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আবেদন করা হবে। পাশাপাশি এলাকাবাসীও তাদের পুনরায় ঘর নির্মাণে সহযোগিতার উদ্যোগ 

Link copied!