× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:৪৬ পিএম

কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় কাভার্ডভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় লরির এক হেলপার গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) রাত ২টার দিকে গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকার ইউটার্নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহত হেলপারের নাম অন্তর দাস। তিনি নোয়াখালীর সেনবাগ থানার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। নিহত কাভার্ডভ্যান চালকের নাম নুরুল আলম বলে জানা গেছে।

ভবেরচর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যান ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে যাওয়ার জন্য ইউটার্ন নিচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির লরি এসে কাভার্ডভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির চালক গুরুতর আহত হন। পরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় লরির হেলপার অন্তর দাসও গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে স্থানীয়রা সেখানে ভর্তি করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত লরি ও কাভার্ডভ্যান সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, বাউশিয়া মানাবে ইউটার্ন এলাকায় কাভার্ডভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি লরি ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক নিহত এবং লরির হেলপার গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় যানজট সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!