× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৭:০১ পিএম

একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা : অর্থমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৭:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় এনে এগিয়ে নিতে সময় প্রয়োজন। জনগণের সহযোগিতা পেলে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের পথে সরকার এগোতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাড়ির দারুস সালাম জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে সরকার দায়বদ্ধ। অতীতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ চলছে। এ জন্য কিছুটা সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে সাধারণত নিত্যপণ্যের দাম বাড়লেও এবার তা তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং ধীরে ধীরে বাজার পরিস্থিতি আরও স্থিতিশীল করা।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে উল্লেখ করে আমির খসরু বলেন, অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টি সরকার গুরুত্ব দিচ্ছে। শুধু প্রবৃদ্ধি অর্জন নয়, মানুষের জীবনমান উন্নয়নও সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য অর্জনে সরকার আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি।

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এ উৎসব কেবল পশু কোরবানি নয়, বরং ত্যাগ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ব্যক্তি ও সমাজের কল্যাণে ত্যাগের মানসিকতা ধারণ এবং পারস্পরিক সম্মানবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!