× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৬:৫৫ পিএম

ঝিনাইদহে তুমুল সংঘর্ষ, নিহত ১

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৬:৫৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান। তিনি হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেলে উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠ এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টু ও হরিশপুর গ্রামের শুভ হোসেনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

একপর্যায়ে বিষয়টি কেন্দ্র করে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব এবং পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব ও বাদশাসহ অন্তত আটজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দেলোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং আবু তালেবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। আহত দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!