× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ১১:০৩ এএম

গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ১১:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির অভিযোগে তিনজনকে আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।

সোমবার (১ জুন) রাতে উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সদস্যরা ব্যাটারি চুরির অভিযোগে কাঠিগা গ্রামের মোরসালিন, চিতশী গ্রামের রাসেল এবং ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহকে আটক করে। পরে তাদের বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির কার্যালয়ে রাখা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আটক তিনজনকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দফায় দফায় সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা দাবি করেন, ব্যাটারি চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পরে অন্য এলাকার লোকজন এসে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায় এবং ব্যাপক ভাঙচুর করে।

অন্যদিকে কাঠিগা-চিতশী এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের লোকজন হামলার শিকার হয়েছেন এবং তারা কোনো হামলা বা ভাঙচুরে জড়িত ছিলেন না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!