জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারের জারি করা বিদ্যুৎ সাশ্রয়-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার দায়ে সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টার পর পৌর শহরের দেওয়ানগঞ্জ ও বেলতলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর দেওয়ানগঞ্জ ও বেলতলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখায় দেওয়ানগঞ্জ বাজারের সাত ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর জরুরি সেবা ছাড়া সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

-20260603100839.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন