× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৩:৪৮ পিএম

সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৩:৪৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মামলার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের প্রায় দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক একটি পাকা টয়লেট নির্মাণ শুরু করেন সুলতান মিয়া ও তার লোকজন। এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫) এবং মিন্টু মিয়া (৪২) গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের মধ্যে মিন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!