× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:২৫ পিএম

আনোয়ারায় দিন-দুপুরে যুবককে ছুরিকাঘাত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আর্থিক লেনদেনের বিষয়কে কেন্দ্র করে দিন-দুপুরে ছুরিকাঘাতে মো. সোহেল (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দীপু মনি কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, আহত সোহেল উপজেলার চাতরী ইউনিয়নের রূদুরা গ্রামের শাহ্ আলমের ছেলে। এবং অভিযুক্ত একই এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাওনা টাকা নিয়ে সোহেল এবং গিয়াস উদ্দিনোর সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে গিয়াস উদ্দিন তার সাথে থাকা ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন সোহেলকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় আজ বেলা ১২টার দিকে এক যুবককে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Link copied!