× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:২২ পিএম

ত্রাণ তহবিলের আড়ালে কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা, আটক-৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:২২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর নাম করে কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচারের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই জালিয়াতি ও চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটককৃতরা হলেন- বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮),  ট্রাকের চালক মো. মহসিন আলী (৩৪) ও হেলপার মো. জাহিদ হাসান (২১)।

এ ঘটনায় তোলপাড় চলছে গোটা বন্দর এলাকায়। জমাকৃত আরো মালামাল পাচার করা হয়েছে কি না তা নিয়েও তদন্তে নেমেছে কাস্টমস হাউজ। দীর্ঘদিন যাবত বাইরের একটি সিন্ডিকেট কাস্টমস কর্মকর্তাদের সাথে সমঝোতা করে এসব পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কথা বলে বাইরে বিক্রি করে আসছে।

আর যাদের এসব দেখার দায়িত্ব তারা টাকার পিছনে ছুটতে গিয়ে এসব দেখার সময়ই পান না। এর আগেও এমন ঘটনা ঘটলেও তা ধামাচাপা দেওয়া হয়। কাস্টমস হাউজের সুরক্ষিত ভল্ট থেকে ১৯ কেজি স্বর্ণ নিজেদের মধ্যে ভাগাভাগি করে আত্মসাৎ করে চুরির ঘটনা বলে চালিয়ে দেয়া হয়। যা আজও উদ্ধার বা চুরির সাথে জড়িতদের শনাক্ত করা যায়নি।

জানা যায়, সোমবার (২২ জুন) দিবাগত রাত দুইটার দিকে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে উদ্ধারকৃত এবং চেকপোস্ট কাষ্টমসে যাত্রীদের কাছ থেকে সিজারকৃত পণ্য বেনাপোল কাস্টমস গোডাউনে রক্ষিত ভারতীয় মালামাল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের পাঠানোর নাম করে চুরি করে পাচারের সময় পণ্য চালানটি বেনাপোল বাজার থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৮ জন বিজিবি সদস্যের সফল অভিযানে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নম্বরের একটি ট্রাক বোঝাই পণ্যের চালানটি আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে একটি অসাধু চক্র বেনাপোল কাস্টমস গোডাউন থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিচ ও কসমেটিকসের একটি চালান নিয়ে বন্দরের বেনাপোল বাজার পার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল দূর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়। ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য পাওয়া যায়। উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের হিসাব ও বাজারমূল্য নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালামালগুলো বেনাপোল কাস্টমস হাউসের গোডাউন থেকে অবৈধভাবে চুরি করে পরিবহন করা হচ্ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স বোঝাই একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে। আটককৃত পণ্যের হিসাব এবং সিজারমূল্য নির্ধারণ ও আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Link copied!