× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:৩৭ পিএম

আ.লীগ-যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন। সোমবার (২২ জুন) বিকেলের দিকে মাটিরাঙ্গা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা-হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের ঠিকানা-বাংলাদেশে হবে না, যুবলীগের সন্ত্রাসীরা-হুঁশিয়ার সাবধান ও একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগানে মাটিরাঙ্গার রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।

পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারি ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ এ দেশের হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশের বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। জুলাই গণঅভুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিবাদের বিদায় শেষে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পর তারা আবারও ফ্যাসিবাদি আচরণ শুরু করেছে। প্রকাশ্যে পুলিশকে হত্যার হুমকি দিতেও তারা দ্বিধা করেনি।

তারা বলেন, যতদিন পর্যন্ত গণতন্ত্রকামী জনগণ জীবিত থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোষরদের কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করা তো দুরের কথা রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসনবিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনজু চৌধুরী ও মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি উপস্থিত ছিলেন।

Link copied!