শেনজেনভুক্ত কোনো দেশের ভিসাধারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট দেশে অবস্থান করলে ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার (২২ জুন) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, শেনজেনভুক্ত কোনো দেশে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে আপনার বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা বা ভিসা প্রত্যাখ্যান এড়াতে ভিসার নির্ধারিত নিয়মকানুন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো নিয়মিতভাবে শেনজেন ভিসা সংক্রান্ত বিভিন্ন সতর্কবার্তা দিয়ে আসছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন