× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৪০ এএম

সীতাকুণ্ডে চিরকুসহ মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৪০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক কলহের কথা উল্লেখ ছিল বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদের ঘটনা এটি।

নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে মসজিদটির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, ‘আজ আসরের সময় মুসল্লিদের নামাজ পড়ান তিনি। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় ছিলেন অনুপস্থিত। আমরা মনে করেছিলাম কোথাও কাজে গেছেন তিনি। দীর্ঘ সময় তাকে না দেখে দ্বিতীয় তলায় ইমামের কক্ষে খোঁজ নিতে যায় স্থানীয়রা। কিন্তু কক্ষটিতে তালা দেওয়া ছিল। একপর্যায়ে জানালা দিয়ে দেখা যায়, ফ্যানের সঙ্গে একটি সবুজ রঙের কাপড় গলায় পেঁচানো অবস্থায় ঝুলছে তার নিথর দেহ। নিচে একটি মই পড়ে ছিল। বিষয়টি জানার পর এলাকাবাসী সেখানে যায়। পরে তার কক্ষে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে পারিবারিক কলহের কথা লেখা ছিল।’

স্থানীয়দের ভাষ্য, মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন আমির হোসেন। সেখানে তিনি লেখেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!