× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০১:৫৩ পিএম

রামুতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০১:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শীর্ষ মাদক কারবারি সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, সোমবার ২৩ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার রাবার বাগান সংলগ্ন রাজমহল হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা সোনা মিয়াকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সোনা মিয়া কক্সবাজার সদর উপজেলার কুতুবদিয়া পাড়ার বাসিন্দা। 

র‌্যাবের দাবি, তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

রূপালী বাংলাদেশ

Link copied!