× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০২:৫০ পিএম

দেওয়ানগঞ্জে যমুনায় জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির বোয়াল মাছ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০২:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। বুধবার (২৪ জুন) সকালে বিক্রির জন্য মাছটি পৌর শহরের দেওয়ানগঞ্জ বাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী নিখিল রবি দাস।

তিনি বলেন, খাটিয়ামারী এলাকার যমুনা নদীতে ১৫ কেজি ওজনের বোয়াল মাছটি জেলের চরক জালে ধরা পড়ে। পরে তিনি জেলের কাছ থেকে ১০ হাজার টাকায় মাছটি কিনে বিক্রির উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ বাজারে নিয়ে আসেন। তবে মাছটি আকারে বড় হওয়ায়  কোনো ক্রেতা পাওয়া যায়নি। তাই মাছটি বিক্রির জন্য জামালপুর জেলা শহরে নিয়ে যাচ্ছি।  

স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান বলেন, বোয়াল মাছটি অনেক বড়। নদীতে এখন এত বড় মাছ খুব একটা দেখা যায় না। আজ বাজারে এত বড় মাছ দেখে অনেক মানুষের ভিড় জমে। আর নদীর মাছ হওয়ায় মাছ খেতেও অনেক সুস্বাদু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!