× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৩:৩৭ পিএম

​চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের জমি দখলের চেষ্টা : গ্রামবাসীর প্রতিরোধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৩:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ট্রাক্টর দিয়ে ফসলি জমি চষে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) পরিবারের জমি দখলের চেষ্টা চালিয়েছে একদল বহিরাগত যুবক। গ্রামবাসীর প্রতিরোধে ওই চক্রের ১৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ৫টি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর নিয়ে একদল যুবক বাঁশবাড়িয়া গ্রামের শ্মশান ঘাট সংলগ্ন একটি হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা করে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তারা পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ট্রাক্টর দিয়ে ভুক্তভোগী পরিবারের প্রায় দুই বিঘা জমির ফলন্ত কাঁচা মরিচ গাছসহ পুরো খেত চষে ফেলে নষ্ট করে দেয়।

এই তাণ্ডব দেখে ভুক্তভোগী হিন্দু পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা বিষয়টি জানার পর একজোট হয়ে এগিয়ে আসে। গ্রামবাসীদের ধাওয়া করে  ১৩ জনকে আটকে রেখে। আলমডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাঈল জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে তিনি নিজেই ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গ্রামবাসীর হাতে আটক হওয়া ১৩ জনকে থানায় নেওয়া হয়। ৫টি মোটরসাইকেল ও ট্রাক্টরটি জব্দ করা হয়। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জমি দখল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!