× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:৪২ পিএম

শিল্প-উপযোগী শিক্ষা চালু এখন সময়ের দাবি : পররাষ্ট্র সচিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশে শিল্প-উপযোগী শিক্ষা চালু এবং দক্ষতা অর্জন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সরকার ইতোমধ্যে কর্মমুখী শিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকায় উচ্চশিক্ষা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নবিষয়ক সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিইউএম-এর সহযোগিতায় ‘Institutional Capacity Building, Leadership and Organizational Transformation’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরিফুল বারী মজুমদার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভোস্ট আহমেদ সুমন সোবাহান।

স্বাগত বক্তব্য দেন এডাস্ট-এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাফাতুল হক রিশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিআই-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানঝিম আরা ইঝুম।

বক্তারা বলেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং শিল্প-উপযোগী দক্ষতা, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অংশীদারিত্ব ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দক্ষ, জবাবদিহিমূলক ও টেকসই প্রতিষ্ঠান গঠনে সহায়ক হবে।

পিইউএম-এর সিনিয়র এক্সপার্ট ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মারিনা ভার্সলুইস প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। এতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই), ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ এবং পিইউএম-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব, সুশাসন, সাংগঠনিক দক্ষতা, কৌশলগত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধি। কর্মশালায় আধুনিক নেতৃত্ব, সাংগঠনিক রূপান্তর, মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক স্থায়িত্ব, গুণগত মান নিশ্চিতকরণ, স্টেকহোল্ডার সম্পৃক্ততা এবং আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।

Link copied!