× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৫:৩৫ পিএম

চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৫:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৪ জুন) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একই দিন দুপুর ২টার দিকে চাঁদপুর সদর থানাধীন বড় স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!