× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:৩৫ পিএম

মোংলার জয়মনিতে ২২১ অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় ২২১ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৪ জুন) কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে মোংলা থানার জয়মনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে এলাকার গরিব, দুঃস্থ, নিম্ন আয়ের মানুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে বিভিন্ন সময়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ক্যাম্পেইনের মাধ্যমে মোট ২২১ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং ওষুধ সরবরাহ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কোস্ট গার্ডের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

Link copied!