× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:১৭ পিএম

চান্দগাঁওয়ে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:১৭ পিএম

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা বিদেশি রাইফেল। ছবি: সংগৃহীত

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা বিদেশি রাইফেল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-৭। বুধবার (২৪ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় একটি বিদেশি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে র‍্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে জনৈক জলিলের বাউন্ডারিঘেরা একটি ফাঁকা জায়গা থেকে একটি এইচকেজি-৩ রাইফেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটিতে বাট ও ম্যাগাজিন ছিল না।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, অস্ত্রটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!