× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:২৭ পিএম

গঙ্গা পূজা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জয়ন্ত সরকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত সরকার শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রামের বিনানন্দ সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্ত সরকার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলার বকশিপুর গ্রামে গঙ্গা পূজা দেখতে যাচ্ছিলেন। তিনি নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পথে রঘুনন্দনপুর গ্রামের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়াই গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!