× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:১৭ পিএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: একজন নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। গত ২৩ জুন পানছড়ি এবং ২৪ জুন রামগড় উপজেলায় এসব অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ২৩ জুন দুপুর ২টার দিকে পানছড়ি উপজেলার বরকলক এলাকায় অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করে। পরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২ জন সদস্য আত্মসমর্পণ করে। তাদের কাছ থেকে ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন ও ১৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, ২৪ জুন সকাল ১০টার দিকে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত অভিযানে গোলাগুলির একপর্যায়ে সশস্ত্র সংগঠনের ১ জন সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি পাইপগান, ১টি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!