নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে নির্মিত সড়ক বাতির পিলার কাটাকে কেন্দ্র করে ওয়ার্ড সচিবসহ দুই জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে বিএনপি নেতা মো. সোলায়মান পলাশ বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন—মিজমিজি কান্দাপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের সচিব মোহাম্মদ মেহেদী হাসান (৩২) এবং মিজমিজি মেডিকেল মোড় এলাকার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে আমির হোসেন (৫৫)।
অভিযোগে বলা হয়, নাসিক ২ নম্বর ওয়ার্ডের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোহাম্মদ মেহেদী হাসান এলাকায় বিভিন্নভাবে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছেন। গত মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা মিজমিজি কান্দাপাড়া এলাকায় সিটি করপোরেশনের রাস্তার পাশে স্থাপিত বৈদ্যুতিক সড়ক বাতির পিলার কেটে নিয়ে যান। এতে ওই এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ ও সমালোচনা চলছে।
অন্যদিকে অভিযুক্ত নাসিক ২ নম্বর ওয়ার্ড সচিব মোহাম্মদ মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও বুদ্ধিমান জবাব পান, ফাইল এবং ছবি আপলোড করুন এবং আরও অনেক কিছু করুন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন