বগুড়ার ধুনটে ৩০ শতক জমির পাকা তিল জোরপুর্বক কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। ২৬ জুন সকালে উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী আসাদুল ইসলাম জানান, উপজেলার চিকাশী মোহনপুর মৌজার ৪১৬৩ দাগের ১৫ শতক, ৪১৬৫ দাগের ১৫ শতক মোট ৩০ শতক জমি তার বাবা আমজাদ হোসেন ১৯৯৩ ও ১৯৯৪ সালে কবলা দলিল মূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন।
আসাদুল ইসলাম ওই জমিতে এবার তিলের আবাদ করেছিলেন। জমিজমা-সংক্রান্ত পৃর্ব বিরোধের জের ধরে ছোট চিকাশী গ্রামের মোজাম্মেল হক, শফিকুল ইসলাম, বেল্লাল হোসেন ও তার সহযোগীরা লাঠি সোড়া নিয়ে গত ২৬ জুন সকালে ওই জমির পাকা তিল জোরপৃর্বক কেটে নেয়।
এ সময় আসাদুল ও তার লোকাজন বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাদের মারধর করে আহত করেছে। এ ঘটনায় আসাদুল ইসলাম বাদী হয়ে রোববার ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন