× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১১:১৬ এএম

পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন, গঠন হবে স্বতন্ত্র পুলিশ বিভাগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১১:১৬ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর পূর্বাচল নতুন শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে পূর্বাচল নতুন শহরের ১ নম্বর সেক্টরে ক্যাম্পটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ আহমদ, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, রাজধানী ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে পূর্বাচল নতুন শহর। নতুন এই নগরী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে। নগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পূর্বাচলের ১ নম্বর সেক্টরে বরকাউ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ভবিষ্যতে এখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠন করা হবে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন নতুন জনবল নিয়োগের প্রস্তাব রয়েছে। আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পর্শি পুলিশ ক্যাম্পের কার্যক্রমও চালু করা হবে। ফলে রাজধানী ঢাকার পুলিশি সেবার পরিধি পূর্বাচল পর্যন্ত সম্প্রসারিত হবে এবং সরকারের পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এসব অবকাঠামো বাস্তবায়িত হলে পূর্বাচলের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!