× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:১৫ এএম

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:১৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই সময়জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবারের পূর্বাভাসেও প্রায় একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু অংশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য কমতে পারে।

শনিবারও দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!