× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:৪৮ এএম

কৌটা পছন্দ না হওয়ায় পুলিশ সদস্যকে কেচির আঘাতে ক্ষতবিক্ষত করলেন ফার্মেসির লোকজন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:৪৮ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে বয়াম (কৌটা) কিনতে গিয়ে ফার্মেসির লোকজনের কেচির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে মাসুম বিল্লাহ নামে এক পুলিশ সদস্য। এ সময় তার সাথে থাকা ভগ্নিপতি আকরাম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য ও চালক মাসুম বিল্লাহ ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত। তার ভগ্নিপতি আকরাম হোসেন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে নগরীর চরপাড়া এলাকার সাবেক জনতা ব্যাংকের পেছনের গলিতে ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নারে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. জবায়দুল হক পুলিশ সদস্য ও তার ভগ্নিপতিকে কেচি দিয়ে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিশ সদস্য মাসুম বিল্লাহর পপুলার হাসপাতালের পাশের একটি হাসপাতালে তার মামার টিউমারের অপারেশন হয়। ওই টিউমার সংরক্ষণের জন্য কৌটা কিনতে মাসুম বিল্লাহ ও তার ভগ্নিপতি চরপাড়া এলাকার সাবেক জনতা ব্যাংকের পেছনের গলিতে অবস্থিত ‘ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নার নামক দোকানে যান। কৌটা চাইলে দোকানি কৌটা দেন। কৌটা দেখে মাসুম বিল্লাহর পছন্দ হয়নি। তাই তিনি কৌটা ফেরত দেন। তখন দোকানি বলে এই কৌটাই নিতে হবে। 

এ নিয়ে তাদের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে দোকানের লোকজন কেচি দিয়ে পুলিশ সমস্য মাসুম বিল্লাহর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে মাসুম বিল্লাহ নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যান।  তখন মাসুম বিল্লাহর ভগ্নিপতি আকরাম হোসেনকে একা পেয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এসআই জবায়দুল হক বলেন, রাত ১১টার দিকে পুলিশ সদস্য মাসুম বিল্লাহকে অপারেশন থিয়োটারে নেওয়া হয়েছিল। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আবার ৬ নাম্বার ওয়ার্ডে পাঠিয়েছেন। মাসুম বিল্লাহর শরীরের বিভিন্ন স্থানে কেচি দিয়ে আঘাত করা হয়েছে। বিশেষ করে ঘাড়ের দিকে কেচির আঘাতে বড় একটি ক্ষত হয়েছে। তবে, তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!