× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৯:৪০ পিএম

ছাতকে শিগগিরই শুরু হচ্ছে ২৬৬ কোটি টাকার উন্নয়নকাজ 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় প্রায় ২৬৬ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। এর মধ্যে পৌর এলাকার অভ্যন্তরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ফোর লেন সড়ক নির্মাণ এবং সিলেট-ছাতক-দোয়ারাবাজার সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক বাজার পর্যন্ত প্রায় ১৬৬ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য কাজের স্থান পরিদর্শন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় তাঁর সঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী (সওজ-ছাতক) শাহাদাৎ হোসেন, সুনামগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমান এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক পৌর এলাকার সৌন্দর্যবর্ধনের পাশাপাশি আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ১০০ কোটি টাকা ব্যয়ে ফোর লেন সড়ক নির্মাণ এবং গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত ১৬৬ কোটি টাকার সড়ক উন্নয়নকাজ দ্রুত টেন্ডার প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের উন্নয়নে দুটি সেতুসহ আরও প্রায় ২৫০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!