ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজ থেকে প্রায় ১৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ফরাশপুর গ্রামে সিরাজুল ইসলামের পান বরজে অভিযান চালিয়ে গাজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোস্তাক ও এস আই হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামে অভিযান চালিয়। এ সময় সিরাজুল ইসলামের পানের বরজে তল্লাশী চালিয়ে চাষ করা ১৫টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পান বরজ থেকে গাঁজার গাছসহ একজন আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন