× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৭:২৯ পিএম

খামেনি হত্যায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (৩ জুলাই) জাতীয় শোক পালনের অংশ হিসেবে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে যাওয়া স্পিকার ও বাংলাদেশ প্রতিনিধিদলকে তেহরানে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের স্পিকার। বৈঠকে তিনি ইরান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার কথা স্মরণ করেন।

এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি ইরানের জনগণসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে স্পিকার বলেন, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধানে সব পক্ষ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

বৈঠক শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

Link copied!