× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৭:২১ পিএম

রহিমআফরোজ উন্মোচন করল ফুল হাইব্রিড সোলার আইপিএস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৭:২১ পিএম

রহিমআফরোজ উন্মোচন করল ফুল হাইব্রিড সোলার আইপিএস

সম্প্রতি রহিমআফরোজ বাজারে তাদের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস উন্মোচন করেছে। এ উপলক্ষে ঢাকার লে মেরিডিয়ান-এ এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, গ্রুপ বিজনেস সিইও জনাব মুনাওয়ার মিসবাহ মঈন, সিওও মোখলেছুর রহমান, রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের হেড অব সেলস, মার্কেটিং অ্যান্ড সার্ভিস নওয়াজ আবদুর রহিম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ডিলারবৃন্দ।

রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস সংযুক্ত সৌর প্যানেলের সক্ষমতার ওপর নির্ভর করে দিনের বেলায় বিদ্যুৎ বিল ১০০% পর্যন্ত সাশ্রয় করতে সক্ষম। এই স্মার্ট আইপিএসটি লিড-অ্যাসিড অথবা লিথিয়াম-আয়ন ব্যাটারির সঙ্গে কিংবা ব্যাটারি ছাড়াই পরিচালিত হতে পারে। 

এছাড়া সৌর প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গৃহস্থালির অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি পরিচালনায় ব্যবহার করা যায়, ফলে বিদ্যুৎ সাশ্রয়ের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!