× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:০৬ পিএম

উদ্ভাবন, প্রবৃদ্ধি ও বৈশ্বিক উৎকর্ষের ২৫ বছর উদযাপন করল বিজেআইটি গ্রুপ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উদ্ভাবন, প্রবৃদ্ধি ও বৈশ্বিক সাফল্যের ২৫ বছর পূর্তি উদযাপন করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম বিজেআইটি (BJIT) গ্রুপ। ২০০১ সালে যাত্রা শুরুর পর থেকে বৈশ্বিক প্রযুক্তি খাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি রজতজয়ন্তী উদযাপন করেছে।

এ উপলক্ষে গত ২৭ জুন ঢাকার সাতরকুলে অবস্থিত বিজেআইটি লিমিটেডের প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার, পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে জাপানের মারুবেনি করপোরেশনের ‘নেক্সট জেনারেশন বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন’-এর সিওও দাই সাকাকুরাসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণ বিজেআইটি গ্রুপ ও মারুবেনির দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব এবং উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর ও দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতি উভয় প্রতিষ্ঠানের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

এ ছাড়া বিজেআইটির অন্যতম কৌশলগত অংশীদার ও শেয়ারহোল্ডার এটেপ্ল্যান (Etteplan)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুহা নাক্কি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বিজেআইটি ও এটেপ্ল্যানের দীর্ঘদিনের সফল অংশীদারিত্বের কথা উল্লেখ করে ভবিষ্যতেও যৌথভাবে আরও বড় সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

রজতজয়ন্তী উপলক্ষে বিজেআইটির বিভিন্ন আন্তর্জাতিক গ্রাহক ও অংশীদার প্রতিষ্ঠান থেকেও শুভেচ্ছা বার্তা আসে। এর মধ্যে ভালমেট (Valmet) বিজেআইটির ২৫ বছরের অর্জনকে প্রতিষ্ঠানটির দক্ষতা, নিষ্ঠা ও উৎকর্ষের প্রতি অঙ্গীকারের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানায়।

ভালমেটের আইটি গবেষণা ও উন্নয়ন (IT R&D) এবং ইঞ্জিনিয়ারিং প্রসেস ডোমেইনের পরিচালক পাউলি কোরহোনেন এক শুভেচ্ছা বার্তায় বিজেআইটির পেশাদারিত্ব, নির্ভরযোগ্যতা এবং উচ্চমানের সেবার প্রশংসা করেন। তিনি বলেন, ভালমেটের আইটি ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বিজেআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিজেআইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকবর জেএম প্রতিষ্ঠানের ২০০১ সাল থেকে শুরু হওয়া যাত্রাপথ এবং ধারাবাহিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গ্রাহক-কেন্দ্রিক সেবা, উদ্ভাবনী চিন্তা, দৃঢ় মূল্যবোধ এবং উৎকর্ষ সাধনের অবিরাম প্রচেষ্টাই বিজেআইটিকে বিশ্বের বিভিন্ন খাতের ফরচুন ৫০০ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য বৈশ্বিক প্রযুক্তি-অংশীদারে পরিণত করেছে।

তিনি আরও বলেন, আগামী দিনেও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে বিজেআইটি বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে কাজ করে যাবে।

Link copied!