× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৭:৩৭ পিএম

ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইজিবাইক ও দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কের বন্দেখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার বন্দেখালী গ্রামের গরু ব্যবসায়ী নায়েবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কে একটি ইজিবাইকের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বন্দেখালী গ্রামের পরিবেশ। অকাল এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!