× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৯:১৬ পিএম

পরিচ্ছন্নতাকর্মীদের মারধর, প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ রোড অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৯:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অভিযোগ শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

শুক্রবার (৩ জুলাই) সকালে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ অবরোধের ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে এক ঘণ্টায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার প্রায় ৬০০টি ভ্যানের মাধ্যমে বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকার মার্কাজ রোডের একটি বেসরকারি ডাম্পিং স্থানে ফেলা হয়। এসব ভ্যানের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মেরামত করা হয়।

তাদের অভিযোগ, গত বুধবার বিকেলে কয়েকটি ভ্যান মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপস-মীমাংসার বৈঠক বসে। তবে পরিচ্ছন্নতাকর্মীদের দাবি, বৈঠক চলাকালে হিমেল তার সহযোগীদের নিয়ে ১০ থেকে ১২ জন পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এরপর স্থানীয়রা তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, ময়লা বহনকারী প্রায় ৬০০টি ভ্যান থেকে একটি চক্র প্রতিদিন প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করে। ওই চাঁদার ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরেই পরিচ্ছন্নতাকর্মীদের ওপর বিভিন্ন সময় নির্যাতনের ঘটনা ঘটছে।

তবে এ বিষয়ে হিমেলে বক্তব্য নেওয়ার জন্য তার সাথে যোগাযোগের চেস্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শুনে আইনগত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এরপর তারা অবরোধ প্রত্যাহার করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!