× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:৩৩ পিএম

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বাবা–মা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে মাদকাসক্ত হয়ে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে আকরামুল ইসলাম (৩৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে। রায় ঘোষণার পর তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, আকরামুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পর তিনি প্রায়ই তার ৮০ বছর বয়সী বাবা সিরাজুল ইসলাম ও মা লুৎপুন্নাহারকে মারধর করতেন। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর এবং বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রথমে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন মা লুৎপুন্নাহার। পরে তিনি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে বিষয়টি জানান।

অভিযোগের পর পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আকরামুলকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, মাদক সেবন এবং বৃদ্ধ বাবা-মার ওপর নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Link copied!