× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:৩৬ পিএম

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, ৫ জেলে কারাগারে

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে আটক পাঁচ জেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৪ জুলাই) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান জানান, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় পাঁচ জেলেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২২), আসাদুল (১৯), আমিরুল (২৭) ও আরাফাত (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে নিষিদ্ধ জাল, মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বর্তমানে তিন মাসের জন্য সব ধরনের মাছ শিকার ও বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!