× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:৩৪ পিএম

টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, হাসপাতাল রোডে জাল ফেলে মাছ শিকার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

টানা কয়েকদিনের বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ।

জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এদিকে, বাগেরহাট শহরের হাসপাতাল রোডে হাঁটুসমান পানি জমে যাওয়ায় সেখানে জাল ফেলে মাছ ধরতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হয়। তাদের দাবি, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নিয়মিত খাল-নালা পরিষ্কার এবং টেকসই লাবদ্ধতা নিরসন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাদের মতে, সব উদ্যোগ বাস্তবায়ন হলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

রূপালী বাংলাদেশ

Link copied!