× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:৫২ পিএম

অশান্তির অস্ত্র জব্দ, শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:৫২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সংঘাত ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় শনিবার রাতে উপজেলার বগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন স্থান থেকে ঢাল, সড়কি, ফলা, টেঁটা, রামদা ও দেশীয় কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে দেশীয় অস্ত্র উদ্ধারসহ এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!